April 14, 2026, 3:55 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

স্বস্তির ঘুম আসবে না বিশ্বকাপ না জিতলে মেসির

স্পোর্টস ডেস্কঃ

mostbet

জাতীয় দলের জার্সিতে টানা তিন ফাইনাল হেরে হতাশায় অবসরও নিয়েছিলেন লিওনেল মেসি। ফিরে এসে আর্জেন্টিনাকে তুলেছেন রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে। ২০১৮ সালের এই আসর দিয়েই মেসির আক্ষেপ ঘুচবে বলে মনে করেন স্বদেশি টেনিস তারকা হুয়ান মার্তিন দেল পোত্রো।

ব্যক্তিগত ও ক্লাব ফুটবলে এমন কোনও পুরস্কার নেই, যেটা জেতেননি মেসি। কিন্তু জাতীয় দলের কথা উঠলে সেখানে কেবলই হতাশার ছবি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল জার্মানির বিপক্ষে। সব মিলিয়ে তিন বছরে তিন ফাইনাল হারা বার্সেলোনা তারকা চতুর্থবারে সফল হবেন বলে বিশ্বাস দেল পোত্রোর।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন টেনিস তারকা বলেছেন, ‘মেসি ক্যারিয়ারের সঙ্গে অন্য কাউকে দাঁড় করানো যায় না। ও অনেক সময় ধরে বিশ্বের সেরা খেলোয়াড়, তবে আমার বিশ্বাস মেসিও বিশ্বাস করে স্বস্তিতে ঘুমাতে ওর এই ট্রফিটা (বিশ্বকাপ) জেতা দরকার।’

আর সেটা ২০১৮ রাশিয়া বিশ্বকাপেই হয়ে যাবে বলে আশাবাদী তিনি, ‘আশা করছি এই বছর রাশিয়াতে ও সেটা করতে পারবে। আমি জানি সে কতটা ভুগছে, তাছাড়া মেসি এটার দাবিদার।’ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়ার। মার্কা।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর