April 13, 2026, 6:17 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জৈন্তাপুরে দু’পক্ষের সংঘর্ষ ও ছাত্র খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিলেট অফিস:

mostbet

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও এক জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ  মঙ্গলবার সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিতে রয়েছেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম)সন্দীপ কুমার সিংহ এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌবিন করিম। কমিটিকে আগামী সাত কার্য দিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তদন্ত কমিটির প্রধান অতিরিক্তি জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী জানান, আজ  মঙ্গলবার থেকেই তদন্তের কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সকালেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।প্রসঙ্গত,  সোমবার সন্ধ্যায় আটরশি পীরের অনুসারীরা একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। সেখানে ইসলাম বিরোধী কোন বক্তব্য দেয়া হয় কিনা তা পর্যবেক্ষণের জন্য স্থানীয় অপর একদল মুসল্লী সেখানে হাজির হয়। ওয়াজ মাহফিল নিয়ে দু’পক্ষ লিপ্ত হয় তর্কাতর্কিতে। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে মারা যায় এক মাদ্রাসা ছাত্র। নিহত মাদ্রাসা ছাত্র মুজাম্মিল আলী সিলেটের গোয়াইঘাট উপজেলার বড়গোছা গ্রামের বাসিন্দা।
.

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর