April 4, 2026, 10:20 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :

mostbet

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, একই ফ্রিজে কাচা এবং রান্না করা খাবার রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, রাস্তার পাশে খোলা খাবার বিক্রি করা, খাদ্যপন্যে ক্ষতিকর রং মেশানোসহ বিভিন্ন অপরাধে বাইক্কাবিল রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা, লাউয়াছড়া রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা এবং মেসার্স মডেল ফামের্সীকে ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, একই ফ্রিজে কাচা এবং রান্না করা খাবার রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করা, খাদ্যপন্যে ক্ষতিকর রং মেশানোসহ বিভিন্ন অপরাধে সদর উপজেলার দিল্লী রেষ্টুরেন্টকে ৭ হাজার টাকা, বেঙ্গল মিটকে ৫ হাজার টাকা এবং আনন্দ ফুড বেকারীকে ৭ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শেখর কান্তি পালসহ সদর মডেল থানার পুলিশ ফোর্স।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর