-
- সারাদেশে
- জেএসসি নির্বাচনে আতা-খসরু-সালেহ পরিষদ (গোলাপ ফুল) বিজয়ী হয়েছেন
- আপডেট সময় February, 27, 2018, 10:45 am
- 346 বার পড়া হয়েছে
সিলেট প্রতিনিধিঃ
ব্রিটেন প্রবাসী সিলেটিদের সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের (জেএসসি) নির্বাচনে আতা-খসরু-সালেহ পরিষদ (গোলাপ ফুল) বিজয়ী হয়েছেন। মাত্র ৩টি সদস্য পদ ছাড়া চেয়ারপার্সন,সেক্রেটারী ও কোষাধ্যক্ষসহ বাকী সব পদে বিজয় ছিনিয়ে এনেছে গোলাপ ফুল পরিষদ। প্রতিদন্ধি মাহবুব- মকিস-রানা (চেয়ার) পরিষদ মাত্র ৩টি সদস্য পদে জয়লাভ করে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৪১৩ জন। এরমধ্যে চেয়ারপার্সন পদে আতাউর ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্ধি নুরুল ইসলাম মাহবুব পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন খসরু খান। তাঁর প্রতিদ্বন্ধি প্রার্থী মকিস মনসুর পেয়েছেন ১৮২ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সালেহ আহমদ। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৯৬। এই পদে তাঁর প্রতিদ্বন্ধি রানা পেয়েছেন ১৭১ ভোট।
গত রবিবার ২৫শে ফেব্রুয়ারী নর্থ ইংল্যান্ডের ওল্ডহামের মিলেনিয়াম সেন্টারে অনুষ্ঠিত এই নির্বাচনে ইংল্যান্ডের ২৪টি রিজিওন-সাউথ ইস্ট, এসেক্স, মিডলসেক্স, ব্রেডফোর্ড, ইস্ট লন্ডন, পোর্টসমাউথ, সাউথ ওয়েস্ট, সাউথ রিজিওন, স্কটল্যান্ড, ইস্ট অ্যাঞ্জিলা, নর্থ ওয়েস্ট, লিভারপুল, ওয়েস্ট মিডল্যান্ড, নর্থ ইস্ট, সান্ডারল্যান্ড, সাউথ শিল্ড, নিউকাসল, নর্থ টাইনিসাইড, চেস্টার ও নর্থ ওয়েসে, উইরাল, নর্থ সাউথ ওয়েলস, ইস্ট মিডল্যান্ড ও উইলিংবারা থেকে বিপুল সংখ্যক কাউন্সিলার ও ডেলিগেটরা অংশ নেন।
নির্বাচনের আগে জেএসসি’র বিদায়ী চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ এ কিউ কায়সারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন মোহাম্মদ ফিরুজ খান। সাধারণ সভা শেষে ভোট গ্রহণ শুরু হয় বিকাল ৪টা থেকে।
চলে একটানা রাত ৮ টা পর্যন্ত। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নর্থ ইংল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডা: নজরুল ইসলাম। কমিশনের সদস্য হিসেবে তাঁর সাথে ছিলেন, লুৎফুর রহমান আলী, আব্দুল রশিদ, মুজাহিদ খান ও মাহতাব মিয়। নির্বাচনে আতা- খসরু-সালেহ (গোলাপ ফুল) এবং মাহবুব- মকিস-রানা (চেয়ার) এই দু’টি প্যানেলই প্রতিদ্বদ্বীতা করে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন
এ জাতীয় আরো খবর