April 6, 2026, 5:05 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কাদেরকে শেখাতে পারিনি : এমাজউদ্দীন

বিএনপিকে ‘ঘরে বা অফিসে বসে’ রাজনীতি করতে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষক এমাজউদ্দীন।

mostbet

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগেই পড়েছিলেন ওবায়দুল কাদের।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সংঘাতের দিকে নিতে সরকার উসকানি দিচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগের মধ্যে রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদেরকে ঘরে বসে আন্দোলনের পরামর্শ দেন।

তিনি বলেন, “আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাহলে ঘরে করুন, অফিসে করুন, রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?”

কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এমাজউদ্দীন বলেন, “আমার এককালীন ছাত্র আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন- ঘরের মধ্যে থেকে রাজনীতি করেন অথবা অফিসে বসে রাজনীতি করেন।

“অফিসে বসে যে রাজনীতি হয় না, ঘরের মধ্যে থেকে যে রাজনীতি হয় না- এখন এই তরুণকে আমি কেমন করে শেখাব? শেখাতে পারিনি হয়ত, আমাদের ব্যর্থতা।”

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথাটা ‘খানিকটা’ শুনে রাখা ভাল বলে মন্তব্য করে এমাজউদ্দীন বলেন, “এভাবে দিন চললে তারপর পরিস্থিতি এমন অবস্থায় আসবে যখন আপনা-আপনি গতিটা দ্রুত হবে। হিংসাত্মক হওয়ার দরকার নেই। এজন্য অপেক্ষা বেশি দিন করার দরকার হবে না। কারণ, হিংসা-প্রতিহিংসা, নতুন হিংসা-প্রতিহিংসার জন্ম দেয়।”

তিনি বলেন, “নির্বাচন ঘোষণার আগে সংসদ ভেঙ্গে দিতে হবে। ১০ থেকে সাড়ে ১০ লাখ মানুষ প্রায় ৫০ হাজার মামলায় আসামি বা জড়িত হয়ে আছে। তাদের অনেকে কারাগারে, নির্বাচনের আগে তাদের প্রস্তুতিপর্ব চলতে দিতে হবে। প্রধানমন্ত্রীকেই নিরপেক্ষ নির্বাচনের আবহ তৈরি করে দিতে হবে। এসব না করে কিছুতেই নির্বাচনের দিকে যাওয়া যাবে না।”

স্বাধীনতা অধিকার আন্দোলন নামে একটি সংগঠন ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা এবং সংকটে আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।

এলডিপির সভাপতি আলি আহমদও আলোচনা সভায় বক্তব্য দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর