April 6, 2026, 4:24 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, আইসিইউতে ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধিঃ

mostbet

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওন (২৮) গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।

রবিবার দিবাগত গভীর রাতে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

তিনি জানান, অভ্যন্তরীণ কোন্দলে শাওনকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ এর কারণ থতিয়ে দেখছে বলেও তিনি জানান।

এদিকে, ছেলের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গুলিবিদ্ধ শাওনের বাবা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কদ্দুস। একই সঙ্গে তিনি ছেলের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।

আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, শাওনের পেটে দুটি গুলি লেগেছে। সে এখনও শঙ্কামুক্ত নয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর