April 5, 2026, 5:26 am

mostbet
সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

গভীর রাতে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ । আহত পুলিশসহ ২০ জন।

সিলেট প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬ পুলিশ ও ১৪ নেতাকর্মী আহত হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রাত ১২টার দিকে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলো- কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম, হারুন আল রশিদ, মাসুদ আলম, কনস্টেবল নাসির উদ্দিন, আফসার আহমদ ও নাসির হোসেন।
এছাড়া অন্যান্য আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আল জেবুর নাম জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লস্করপুর এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের সফি আহমদ সলমান গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের বিরোধ ছিল।
রোববার রাতে এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এসময় সংঘর্ষে ৬ পুলিশও আহত হয়।
কুলাউড়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহাবুবুর রহমান সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৬ পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন
Share Button

     এ জাতীয় আরো খবর