April 4, 2026, 9:06 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

জগন্নাথপুরে ভাষা দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

mostbet


সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে সুবিদপুর আল হেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে গতকাল রবিবার মহান ভাষা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সভাপতিত্ব করেন,আল হেরা ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা আব্দুস সত্তার আল-মিসবাহ পরিচালনা করেন সাধারন সম্পাদক তানবীর আহমদ সুহেল। কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত ইসলামী সংঘের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী জুয়েল আহমদ,স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন গন্ধর্ব্বপুর নূরানী মাদ্রাসার সভাপতি হাজী চাঁন মিয়া,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুজ্জামান নুর, রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা.ছদরুল ইসলাম, সমাজ সেবক আজমল হোসেন মিটু, সাংবাদিক মো.গোলাম সারোয়ার।
সভায় আরো বক্তব্য রাখেন উক্ত ইসলামী সংঘের অর্থ সম্পাদক আব্দুর হক। সভায় উপস্থিত ছিলেন সুবিদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আহমদ আলী, মো. ফারুক মিয়া, রসিদ উল্লাহ, ফারুক কামাল, নারিকেলতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি গণি মিয়া,মাহমদ মিয়া,আব্দুস সোবহান, আব্দুল কালাম,আলম মিয়া, উক্ত ইসলামী সংঘের সদস্য মো.নুর উদ্দিন,আকলিছ হোসেন, মো. আব্দুল আলীম, সুমন আহমদ, শাকির আলী, শাহিন মিয়া, দুলাল মিয়া, জাবের আহমদ, ছুনু মিয়া, এমরান মিয়া সহ সাধারন জ্ঞান প্রতিযোগিতার অংশ গ্রহণ করা শিক্ষার্থী বৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ।সভা শেষে বার্ষিক ইসলামী সম্মেলনের সভাপতি মাওলানা তারিফ উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।এদিকে বিকাল থেকে উক্ত ইসলামী সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলন শুরু হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর