April 4, 2026, 11:18 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

প্রয়াত পৌর মেয়র জগলুলের মাতার ইন্তেকাল

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের আকস্মিক মৃত্যুর পর শোকের রেশের মধ্যেই তার মাতা নূরজাহান বখত (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউজন)। রোববার সকাল পৌনে ১০টায় বার্ধক্য জনিত কারণে শহরের আরপিননগরের নিজ বাড়িতে মৃত্যু হয় তার। নূরজাহান বখত সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মরহুম হোসেন বখতের সহধর্মীনী। মহান মুক্তিযুদ্ধে নূরজাহান বখতের স্বামী ও দুই ছেলে অংশ নিলে ১০ ছেলে ও দুই মেয়ের বিশাল পরিবারের হাল ধরেন এই নারী। দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে তার বাড়িঘর পুড়িয়ে দেয় হানাদাররা। মুক্তিযুদ্ধের সময় স্বামী-সন্তানকে প্রেরণা হয়ে পাশে দাঁড়ান। নূরজাহান বখতের অপর ছেলে মুক্তিযোদ্ধা মরহুম মনোয়ার বখত নেক সুনামগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। নূরজাহান বখত মৃত্যুকালে ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আÍীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সুনামগঞ্জ শহরে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার জানাযার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর