April 23, 2026, 11:23 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

সাতকানিয়ায় শত্রুতার জের ধরে বাড়িতে হামলা ও গুলি করার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,সাতকানিয়া:

mostbet

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ’কে হামলা করতে এসে না পেয়ে বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার(২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০’টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় এঘটনা ঘটে।

ভূক্তভোগি নাছরিন আক্তার বলেন, অভিযুক্তরা এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় আমার স্বামীর ডালিমের সাথে স্থানীয় আবু বক্কর (২৮),কামরুল ইসলাম (৪০), আবুল বশর (৪৫), মোঃ ফারুক (৩৬), মোঃ এরশান (৩৫) সাথে বিরোধ সৃষ্টি হয়। সেটিকে কেন্দ্র করে তারা প্রায় সময় আমার স্বামীকে মারধর সহ প্রাণে হত্যার হুমকি দিত। গত ২৬ সেপ্টেম্বর রাতে অভিযুক্তরা অস্ত্র ধারালো দা, লোহার রড, লাঠি শোটা নিয়ে আমাদের বাড়ীতে এসে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করে।তারা আমাকে ঘরের দরজা খোলার জন্য বলে। তখন আমি না বললে অভিযুক্তরা ধারালো লম্বা দা দিয়ে কোপিয়ে দরজা ভেঙ্গে আমাদের বসত ঘরে প্রবেশ করে আমার স্বামীকে না পেয়ে আমাকে
চুলের মুঠি ধরে কিল, ঘুষি লাথি মারে আমাকে টানা হেছড়া করে ঘরের বাহিরে নিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। পরে ধারালো দা, লোহার রড, লাঠি-শোটা দ্বারা আমার ঘরে থাকা আলমারি, আলনা, ভাতের রেখ, ফ্রিজ সহ আরো অনেক আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণ লুঠ করে নিয়ে যায়। এলাকার মানুষ যখন তাদের প্রতিরোধ করতে আসে তখন আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি বর্ষন করে এলাকার মধ্যে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। আমি এঘটনায় মামলা করবো।

অভিযুক্ত আবু বক্কর বলেন, আমাকে তারা কিছুদিন আগে কুপিয়ে হাসপাতালে পাঠায়ছে। আমি অসুস্থ এখনো বিছানায় সুয়ে, আমি কেমনে গিয়ে হামলা বা গুলি করবো। এসব এদের সাঁজানো নাটক।আমাকে ফাঁসাতে এরা এসব করছে।গুলি যে করছে বলছে তারা, এসব তাদের সাঁজানো নাটক।

এদিকে ঘটনার দিন অভিযুক্ত কামরুল ইসলাম চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান ছিল বলেন জানান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা বের করতে পুলিশ কাজ করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর