April 16, 2026, 7:52 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাইক্ষ্যংছড়ির পাহাড়ে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

শামীম ইকবাল চৌধুরী চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে: :

mostbet

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের একটি রাবার গাছে ঝুলন্ত অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২৭৯নং বাঁকখালী মৌজার লতাবনিয়া পাহাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ওই শ্রমিকের নাম মনজুর আলম (২৮)।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মোহাম্মদ আমির ওরফে আমির হামজার ছেলে। পরিবারে তাঁর স্ত্রী রয়েছে।

মনজুরের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার বলেন- সোমবার সকালে নাইক্ষ্যংছড়ির দোছড়ির লতাবনীয়া পাহাড়ে রাবার গাছের সঙ্গে রশিতে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। গত রোববার রাবার বাগানে কাজের উদ্দেশ্যে নিহত মনজুর আলম নিজ বাড়ি থেকে বের হয়েছিল।

ওসি মাসরুরুল হক বলেন, কোন কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Button

     এ জাতীয় আরো খবর