April 7, 2026, 1:32 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

তিন ডাকাতের রোমহর্ষক জবানবন্দি

 

mostbet

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে ডাকাতির ঘটনায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার বিচারিক হাকিম শাহজাদী বেগম গতকাল জবানবন্দি রেকর্ড করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই তানভীর তিন আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আসামিরা হলেন আরিফুল, লিটন মিয়া ও সজীব হোসেন।

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে আসামিরা বলেছেন, ১২ ফেব্রুয়ারি ডাকাতির উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে যাত্রীবেশে ১৩ জনের ডাকাত দল ধলেশ্বরী সিটিং সার্ভিসের একটি বাসে ওঠে। পরে আশুলিয়ার কাছাকাছি বাসটি এলে সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়ে নিজেদের ডাকাত হিসেবে পরিচয় দেন তারা। এ সময় ডাকাতিতে অসহযোগিতার উদ্দেশ্যে চালক শাহজাহান দ্রুত বাস চালাতে শুরু করলে রুবেল নামে এক ডাকাত তাকে ছুরিকাহত করে। ডাকাতরা যাত্রীদের টাকা, গয়না ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে লুট করা মালামাল আসামিরা ভাগাভাগি করে নেয়। এর মধ্যে আসামি আরিফুল ৩০০, লিটন ২০০ এবং সজীব ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন সেট পায়। এ ছাড়া লুট করা মালের বড় ভাগ ডাকাত রুবেল নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চালক শাহজাহানের মৃত্যু হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর