April 13, 2026, 12:00 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নাটকীয় জয়ে জোড়া ইতিহাস টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্কঃ

mostbet

নিউল্যান্ডসে রুদ্ধশ্বাস সিরিজ নির্ণায়ক ম্যাচে ৭ রানে ম্যাচ নিজেদের করে নিল টিম ইন্ডিয়া৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও প্রোটিয়াদের বিধ্বস্ত করে জয় ছিনিয়ে নিল তারা৷

এর আগে সেঞ্চুরিয়নে ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস লিখেছিলেন বিরাটরা৷ কেপ টাউনে সেই ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন রোহিত শর্মা৷ সিরিজের ফাইনাল ম্যাচটিতে শিখর ও রায়নার ব্যাটে ভর করে প্রোটিয়াদের সামনে ১৭৩ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া৷ শেষ ওভার পর্যন্ত টানটান ম্যাচে ৬ উইকেটে ১৬৫ রান তোলে প্রোটিয়ারা৷

কেপ টাউনে টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে জুনিয়ার ডালার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ক্যাপ্টেন রোহিত শর্মা৷ তবে এরপরই ওপেনার শিখর ধাওয়ান ও তিন নম্বরে ব্যাট করতে আসা সুরেশ রায়নার অনবদ্য ব্যাটে ১০ ওভারেই ৮০ রান তোলে ভারত৷ ৫ টি চার ও ১ টি ছয়ের সঙ্গে ২৭ বলে ৪৩ রান করে আউট হন রায়না৷ নীচের দিকে ব্যাট করতে আসা ধোনি , মনীশ পান্ডেরা রান না পাওয়ার কারণে ১৭২ এ শেষ হয় ভারতের ইনিংস৷

১৭৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে টি-টোয়েন্টির ধাঁচে শুরু করতে পারেনি প্রোটিয়ারা৷ ওপেনিংয়ে ব্যাট করতে আসা ফর্মে থাকা রেজা হেনড্রিক্সকে ৭ রানে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার৷ এরপর ১০ ওভার পর্যন্ত উইকেট না পড়লেও স্কোরবোর্ডে গতি আনতে ব্যর্থ থাকে যে পি ডুমিনিরা৷ ৯ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ওঠে মাত্র ৪৫ রান৷ এই স্লো রেটের জন্যই শেষ পর্যন্ত চার উইকেট হাতে থেকেও ম্যাচ হাতছাড়া হয় দক্ষিণ আফ্রিকার৷

প্রোটিয়া অধিনায়ক  ডুমিনি ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন৷ তিনি যখন প্যাভিলিয়নে ফিরছেন দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬ ওভারে ১০৯ রান৷ এখান থেকে ২৪ বলে ৪৯ রানের একটি ঝোড় ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন জঙ্কার৷ কিন্তু এবারও রোহিতদের ত্রাতার ভুমিকায় অবতীর্ন হন ভুবনেশ্বর কুমার৷ শেষ ওভারে ১৯ রান বাকি থাকলেও বিধ্বংসী জঙ্কারকে আটকে দেন ভুবি৷ শেষ পর্যন্ত ১৬৫ রান শেষ করে দক্ষিণ আফ্রিকা৷

কেপ টাউনের ম্যাচটিতে ২৭ বলে ৪৪ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সুরেশ রায়না৷ টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য বোলিংয়ের জন্য প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন ভুবনেশ্বর কুমার৷

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর