April 13, 2026, 6:18 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ওয়েস্টহামকে গুঁড়িয়ে দ্বিতীয়স্থানে লিভারপুল

স্পোর্টস ডেস্কঃ

mostbet

ইংলিশ প্রিমিয়ার লিগে দারূণ ফর্মে আছে লিভারপুল। আর সেই ধারাবাহিকতায় এবার ওয়েস্টহাম ইউনাইটেডকে ৪-১ ব্যবধানে হারিয়ে লিগের দ্বিতীয়স্থানে উঠে এলো ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ২৯ মিনিটে ক্যানের হেডে লিড নেয় তারা। এটি আবার চলতি মৌসুমে অল রেডসদের ১০০তম গোল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পান এ মৌসুমেই লিভারপুলে এসে চমক দেখানো মিশরের সালাহ। ৩১তম গোলের দেখা পান তিনি। ৫৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো দলের হয়ে তৃতীয় গোলটি করেন। দুই মিনিট পরে অবশ্য প্রতিপক্ষে অ্যান্তোনিও একটি গোল শোধ করেন। তবে ৭৭ মিনিটে লিভারপুলের জয় নিশ্চিত করা গোলটি করেন সেনেগালের স্ট্রাইকার মানে।

লিগে ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। আর ২৮ ম্যাচে ১৬ জয় ও নয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর