April 12, 2026, 5:00 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মৌলভীবাজারে শাযুস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

mostbet

মেীলভীবাজারে ৬ষ্ঠ বারের মত বর্ণাঢ্য আয়োজনে শাযুস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে ফতপুুর সরকারী প্রাথমিক স্কুল মাঠে শুরু হয়েছে।  বর্নাঢ্য উদ্ভোধনী খেলায় বুদ্ধিমন্তর পুুর ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান করে। জবাবে ভাদগাও স.প্রা. বিদ্যালয় দল ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে  আউট হয়। বুদ্ধিমন্তর পুুর স: প্রাঃ বিদ্যালয়দল ৫ রানে জয়ী হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মো: আজিজুুর রহমান। শাহবন্দর যুব সংস্থার (শাযুস) প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিছবাহুউর রহমান, জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী রেজা। বক্তব্য রাখেন- জামাল আহমদ, আহমদ বিল্লাহ, সংস্থার (শাযুস) সভাপতি সাহাব উদ্দিন, নজমুল হক, এস,আর মসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক মশাহিদ আহমদ ও দুরুদ আহমদ প্রমুখ। টুর্নামেন্টে ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহন করে। খেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা বর্নাঢ্য কুজকাওয়াজ শরীর চর্চা প্রদর্শন করে।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর