March 22, 2026, 11:50 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঢাকা মহানগর উত্তর বিএজেপি’র ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সোলায়মান সুমন:ঢাকাঃ

বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি) ঢাকা মহানগর উত্তর শাখার ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মজিবুর রহমান কুদ্দুসকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

গতকাল ২ জুন (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএজেপি’র কেন্দ্রীয় আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জহিরুল ইসলাম খান, উত্তম কুমার সূত্রধর, লিমা আক্তার, সানজিদা ইয়াসমিন প্রমুখ।

কমিটি ঘোষণার পর ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক মজিবুর রহমান কুদ্দুস পার্টির আহবায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, “দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত থেকে কাজ করবে আমজনগণ পার্টি। শিক্ষা, সমতা ও সুবিচারের পথে আমজনগণই হবে দেশের প্রকৃত পথনির্দেশক।”

“এসো একসাথে মোরা দেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত কমিটি সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেন দলের কেন্দ্রীয় নেতারা।

Share Button

     এ জাতীয় আরো খবর