March 30, 2026, 10:12 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বিএনপির উচিত খালেদাকে আমৃত্যু কারাগারে রাখা : হানিফ

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির উচিত বেগম জিয়াকে আমৃত্যু কারাগারেই রাখা। তবেই বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবে।

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে থাকলে প্রতিদিন ১০ লাখ করে ভোট বাড়বে’-ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন মন্তব্য প্রসঙ্গে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় হানিফ বলেন, বেগম জিয়া সারাজীবন কারাগারে থাকুক মওদুদ সাহেবরা মনে হয় সেটাই চান। শীর্ষ পর্যায়ের নেতানেত্রী দুর্নীতির দায়ে জেল খাটলেও যারা বলেন তারা বিপদে নেই, বরং বলেন সরকার বিপদে। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় বিএনপি একটি দুর্নীতিগ্রস্থ দল।

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর