March 23, 2026, 3:27 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেল ৪:৩০টায় মহিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অধ্যাপক মো. রায়হান সিরাজী। তিনি বর্তমানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. নায়েবুজ্জামান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সুধীজন, জনশক্তি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানার্থে এই আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামিক আলোচনা ও ইফতারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের সফলতা কামনা করে আয়োজক কমিটির সভাপতি মো. আশরাফুল আলম সংশ্লিষ্ট সকলকে উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর