March 21, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মন্ত্রীর বাসায় হামলার ঘটনায় আহতদের দেখতে গাজীপুর হাসপাতালে হাসনাত-সারজিস

এম এইচ শাহীন, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার দিনগত রাত ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন দুই ছাত্রনেতা। হামলার ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন তারা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। এই ঘটনার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সমাবেশের ডাক দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। হামলার ঘটনায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।

জানা যায়, গাজীপুরে হামলা- ভাঙচুর আহত ৫ জনকে ঢামেকে ভর্তি শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পলাতক সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে তা থামাতে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. নাবিল বলেন, ছাত্রদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনার যদি কোনো সুষ্ঠু বিচার না করা হয় তাহলে মার্চ টু গাজীপুর কর্মসূচি প্রদান করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর