April 13, 2026, 9:57 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্কঃ

mostbet

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যাত্রী ফালান (২৫) ও আফজাল খান। অন্যজন অটোরিকশা চালক চাঁন মিয়া ফকির (২৮)।

শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক কাউসার আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও ঢামেক হাসপাতালে নেওয়ার পর অটোরিকশার চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর