April 9, 2026, 9:20 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে পাসপোর্ট দালালকে দন্ড

ঝিনাইদহে শহরের মদন মহন পাড়ায় অভিযান চালিয়ে সুকান্ত সেন নামের এক পাসপোর্ট দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ দেন। দন্ডিত সুকান্ত সেন সদর উপজেলা নৃ-সিংহপুর গ্রামের সুবল সেনের ছেলে।

mostbet

আদালতের বিচারক জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ শহরের মদন মোহন পাড়ার গাঙ্গুলী এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধ ভাবে পাসপোর্ট তৈরির জন্য ফরম, টাকা জমার রশিদ রাখা ছিল। সেখানে অভিযান চালিয়ে সুকান্ত সেন নামের একজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ফরম, টাকা জমা দেওয়ার রশিদ ও ১০ টি দেশের মুদ্রা। পরে আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কহিনুর খাতুন, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর