মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক ড্রইভার বাদশা মিযার অবুঝ ৩সন্তান ও স্ত্রী জায়েদা বেগম এর আহাজারিতে আকাশ- বাতাস ভারী হয়ে উঠছে। তার এ মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। অভাবের সংসারে ৩সন্তানকে লেখাপড়া ও লালন-পালন এসব চিন্তায় এখন দিশেহারা পরিবারটি। কে নেবে অবুঝ সন্তান জাহেদুল ইসলাম (৮), জাবেদ হোসেন (৫) ও রুমা বেগম (১০) এর ভরনপোষন এর দায়িত্ব ?। প্রশাসনসহ সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার স্ত্রী জায়েদা বেগম। গত ১৮ ফেব্রুয়ারি বিকালে শ্রীমঙ্গল উপজেলার সকিনা সিএনজি গ্যাস পাম্পের সামনে (ঢাকা-মেট্রো-ব-১৫-২৭৯২) প্রেসিডেন্ট ট্রেভেলস নামক পর্যটকদের বাসের সংঘর্ষে ট্রাক ড্রাইভার ভৈরবগঞ্জ এলাকার তোতা মিয়ার ছেলে বাদশা মিয়া নিহত হন। শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল শাখার সভাপতি নুর হোসেন জানান- নিহত বাদশা মিয়ার পরিবারকে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। ঘাতক বাস শ্রীমঙ্গল থানায় আটক রয়েছে।