April 9, 2026, 11:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ

mostbet

রাজধানীর উত্তরা থেকে সানু নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উত্তরা ৪ নম্বর সেক্টর, ১৩ নম্বর রোডের ৫২ নম্বর বাড়ির ৯ তলার ৭ম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে গৃহকর্তার স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ৭ম তলায় আসাদুজ্জামানের ফ্ল্যাটের স্টোর রুমের জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সানু। পরে জানতে পেরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বুধবার দিবাগত রাত সোয়া ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কক্সবাজারের উথিয়া উত্তর বড়বীর গ্রামের মৃত নুরুল হকের মেয়ে সানু। সে প্রায় দু’বছর ধরে ওই বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করত। তার লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর