March 23, 2026, 12:45 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোয়াইনঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি:

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি ৪ নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) আনুমানিক দুপুর দেড়টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানের নিকট দিয়ে মানবপাচারকারীর সহায়তায় বাংলাদেশী নাগরিক ৪ নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় স্থানীয় জনগণের সহায়তায় প্রতাপপুর বিওপি’র টহল দল কর্তৃক আটক করা হয়।

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার খানেরপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছাঃ রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোছাঃ লাবনী আক্তার (৩৪), একই জেলার রামপুরা থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছাঃ রুমি আক্তার (২৬) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১)।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়েরপূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর