March 30, 2026, 10:18 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নন্দীগ্রামে মায়ের ওপর অভিমান করে ১০ শ্রেণির ছাত্রীর আত্মাহত্যা

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ- নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে বিথী খাতুন নামে দশম শ্রেণির ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। বিথী খাতুন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

জানা গেছে, সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিথী খাতুন সবার অজান্তে নিজ বাড়িতে বিষপান করে। পরে তার মা বিষপানের বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু ঘটে।

এবিষয়ে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। এরপর পুলিশ তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তারপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পিতা-মাতা তাকে বিবাহ দেওয়ার কথা বললে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মায়ের ওপর অভিমান করে বিথী খাতুন বিষপান করে আত্মহত্যা করে। বিথী খাতুন নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো।

Share Button

     এ জাতীয় আরো খবর