April 10, 2026, 2:01 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ঠাকুরগাঁওয়ে সরকারি গাছ কর্তনের হিড়িক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

mostbet

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। বুধবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের পাকা সড়কের পাশের অর্ধশত গাছ কর্তন করে সোহাগ নামের স্থানীয় এক ব্যাক্তি।

স্থানীয়রা জানান, সোহাগ দাঁড়িয়ে থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত রাস্তার দু’পাশের প্রায় ৫০টির অধিক গাছ কর্তন করে নিয়ে যায়। দিনটি একুশে ফেব্রুয়ারি হওয়ায় গাছ কর্তনের সময় প্রশাসানের নজরে আসেনি। রাস্তার পাশে গাছগুলো সরকারি বলে দাবি স্থানীয়দের। আর গাছ কর্তনকারী সোহাগের দাবি গাছগুলো তাদের নিজস্ব রোপনকৃত।

চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্চি জানান, আমি এ বিষয়ে জানি না। তবে সরকারি গাছ কর্তন করেছে কি না তা খতিয়ে দেখা হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমি বিষয়টির খোঁজখবর নিবো।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর