March 31, 2026, 5:55 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগ জনক

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগ জনক।
মোহাম্মদ আলী আকবর চুন্নু সাবেক ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় যুবদল ও টিম প্রধান খুলনা বিভাগ।
তিনি বলেন দেশের ভিতরে মধ্যবিত্ত নিম্নবিত্ত আপামর মেহনতি জনগণ এর খরচ বেশি, কারণ পাঁচ কোটি যুবক বেকার, সাড়ে ৪ কোটি নারী বেকার, একটি পরিবারে নিম্নে পাঁচ জন সদস্য নিয়ে বসবাস করেন।
তার মধ্যে একজন হয়তো চাকরি করেন বা ব্যবসা দোকানদারি অথবা ফুটপাতে হকারি করে।
তিনি যে টাকা পয়সা অর্জন করেন তাহা দিয়ে সংসার চলে না।
এমনি ভাবে লক্ষ্য করুন যে, বাংলাদেশে জন্মের হার এতই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাহা রোধ করতে না পারলে দেশের জনসংখ্যা আগামী পাঁচ বছরে লোকসংখ্যা দাঁড়াবে ২৫ কোটির কাছে। আমাদের ভৌগোলিক জন্মভূমির পরিমাণ ৫৬ হাজার বর্গমাইল। ভেবে দেখুন মাননীয় সরকার বাহাদুরগন এখনই যদি সঠিক সিদ্ধান্ত না নেন তবে জনবিস্ফোরণ ঘটবে। নাইজেরিয়া সোমালিয়া কঙ্গোর মতন পরিণতি হতে পারে ।
আইন-শৃঙ্খলা অবনতি ঘটছে ইহার পিছনে সুদূর ষড়যন্ত্রের হাত রয়েছে এক্ষুনি বর্তমান সরকার শক্ত হাতে নিয়ন্তন না করলে চুরি ডাকাতি রাহাজানি হাইজ্যাক দিনে দুপুরে বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ঢাকাতে মুগদা, বাসাবো, মোহাম্মদপুর, খিলগাঁও, রামপুরা, লালবাগ , মিরপুর, গাবতলী, ভাষানটে, আজমপুর, যাত্রাবাড়ী,, ধোলাইপাড়,, সদরঘাট, বাদামতলী, ইসলামপুর বিভিন্ন স্থানে চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী উপদেষ্টা আপনি কঠিন থেকে কঠিনতম শক্ত হাতে জনগণের সুবিধার্থে জন্য, আইন প্রয়োগ করুন পুলিশ বাহিনীকে আরো কঠিন হতে বলুন, তবেই কিছুটা স্বস্তি পাবে দেশের জনগণ ও ঢাকাবাসী।

Share Button

     এ জাতীয় আরো খবর