March 25, 2026, 5:06 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ সৈয়দ আলম ওরফে আব্বাস (৩৭) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোহাম্মদ ইকবাল।

তিনি জানান, বুধবার ভোরে উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে কতিপয় সশস্ত্র লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় বিদেশি একটি পিস্তল ও ৫ টি গুলি।

এডিআইজি জানান, আটক ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর