January 21, 2026, 4:12 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

রাজনগরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন স্বামীসহ আটক-২

রাজনগরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন স্বামীসহ আটক-২

মশাহিদ আহমদ, মৌলভীবাজার


রাজনগরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীসহ ২ জনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধায় রাজনগর উপজেলার বেতাহুঞ্জা গ্রামের গজম্বর আলীর পুত্র জিয়াউর রহমান হাজির আলী (৩৬) ও তজমুল আলীর পুত্র রাসেল মিয়া (২২)কে স্থানীয় আজাদের বাজার থেকে আটক করা হয়। আটককৃতদের আজ ১৩ অক্টোবর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। রাজনগর থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে-  রাজনগর উপজেলার কানিকিয়ারী গ্রামের ওমান প্রবাসী আস্তার মিয়ার কন্যা রেজি বেগম এর সাথে একই উপজেলার বেতাহুঞ্জা গ্রামের গজম্বর আলীর পুত্র জিয়াউর রহমান হাজির আলী (৩৬) এর সাথে বিগত ২০১১ইং সালে বিবাহ হয়। এর পর তাদের ঔরসজাত একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে। তার নাম রাব্বি আহমেদ (৪)।  বিবাহের পর থেকেই শশুরালয়ের লোকজন ১ লক্ষ টাকা পিত্রালয় থেকে নিয়ে আসার জন্য  মারধর করত। রেজি নিরুপায় হয়ে তার ওমান প্রবাসী পিতার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দিলে তার স্বামী জিয়াউর রহমান হাজির আলী তাদের বাড়ীতে একটি হাঁসের খামার করে। এর কিছুদিন পর পুনরায় বিদেশ যাবার জন্য তার পিত্রালয় থেকে ৩ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ সূস্টি করলে সে টাকা এনে দিতে অপরগতা প্রকাশ করে। ফলে স্বামী জিয়াউর রহমান হাজির আলী, দেবর সাজন আহমদ, রাসেল মিয়া ও তার শশুর গজম্বর আলী মিলে রেজিকে ভিন্ন ভিন্ন সময় নির্যাতন শুরু করে। গত ৬ অক্টোবর সরুপুরা গ্রামে বিলাত এর বাড়ীতে অবৈধ ভাবে স্বামী জিয়াউর রহমান হাজির আলী এক মহিলাকে নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী স্বামীসহ অপরিচিত মহিলাকে হাতেনাতে আটক করে স্থানীয় কমরউদ্দিন মেম্বার এর কাছে হস্তান্তর করে। স্বামীর অবৈধ কাজে সহযোগীতা না করায় তার উপর ক্ষিপ্ত হয়ে ঘটনার রাতেই তাকে স্বামী জিয়াউর রহমান হাজির আলী, দেবর সাজন আহমদ, রাসেল মিয়া, তার শশুর গজম্বর আলী ও শাশুরী মিলে রেজি ও তার ৪ বছরের শিশু পুত্র রাব্বিকে অমানবিক নির্যাতন করে। গুরতর জখমী অবস্থায় রেজি প্রান রক্ষার্থে  পাশ্ববর্তী স্থানীয় আজাদের বাজারে আসলে সেখান থেকে সংবাদ পেয়ে তার আন্তীয় স্বজনসহ স্থানীয় এলাকাবাসী তাকে আহত অবস্থায় বাজার থেকে উদ্ধার প্রথমে রাজনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ ময্যা বিশিস্ট হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় গত ১০ অক্টোবর রেজি বেগম বাদী হয়ে স্বামী জিয়াউর রহমান হাজির আলী, দেবর সাজন আহমদ, রাসেল মিয়া ও তার শশুর গজম্বর আলীগং আরো ৪/৫জনকে আসামী করে রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১১ (গ)/৩০ ধারায় ( নং- ০৭, তারিখ ঃ ১০/১০/২০১৭ইং) মামলা দায়ের করেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর