April 9, 2026, 12:24 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত বাদশার ৩ সন্তানের কান্না থামছে না

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :

mostbet

শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক ড্রইভার বাদশা মিযার পরিবারের কান্না কিছুতেই থামছেনা। আজ ২০ ফেব্রুয়ারি নিহত বাদশা মিয়াকে মাজডিহি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় এলাকার আকাশ-বাতাস যেন মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠে। কেউই এ মৃত্যু মেনে নিতে পারছেন না। অভাবের সংসারে নতুন করে তিন  সন্তানকে  ওষুধপত্র লেখাপড়া  লালন-পালন  এসব চিন্তায় স্ত্রী জায়েদা বেগম ও তিন সন্তান জাহেদুল ইসলাম (৮), জাবেদ হোসেন (৫) ও রুমা বেগম (১০) তাদের পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি হারিয়ে এখন দিশেহারা। কি হবে সেই অবুঝ শিশুদের ? কে নেবে তাদের ভরনপোষন এর দায়িত্ব ?। নিহত বাদশা মিয়ার তিন  সন্তানসহ  পরিবারটি মানবিক সহায়তার দাবি জানিয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সকিনা সিএনজি গ্যাস পাম্পের সামনে  ইট ভর্তি ট্রাক ও ঢাকা-মেট্রো-ব-১৫-২৭৯২ প্রেসিডেন্ট ট্রেভেলস নামক যাত্রীবাহী বাসের সংঘর্ষে উপজেলার ভৈরবগঞ্জ এলাকার তোতা মিয়ার ছেলে বাদশা মিয়া নিহত হন। শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি নুর হোসেন জানান- নিহত বাদশা মিয়ার  পরিবারকে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে।  সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে (ঢাকা-মেট্রো-ব-১৫-২৭৯২) প্রেসিডেন্ট ট্রেভেলস নামক যাত্রীবাহী বাস শ্রীমঙ্গল থানায় আটক রয়েছে এবং  থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর