April 9, 2026, 7:38 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

এক মাসের ব্যবধানে ফের থানা থেকে ৫০০ গজ দূরে ডাকাতি

রংপুর প্রতিনিধিঃ

mostbet

এক মাসের ব্যবধানে আবারও রংপুর নগরীর কোতোয়ালি থানা থেকে মাত্র ৫০০ গজ দূরে মুলাটোল এলাকায় এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে ডাকাতরা আট ভরি সোনার অলঙ্কার, নগদ ৯০ হাজার টাকা এবং তিনটি নতুন মোবাইল সেট লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক সিরাজুল হক এনআরবি কমার্শিয়াল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক। তিনি জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা ছয়জনের ডাকাত দল একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির সবার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা স্টিলের আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা, আট ভরি সোনার অলঙ্কার ও তিনটি মোবাইল সেট নিয়ে বাড়ির প্রধান দরজা খুলে চলে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংক কর্মকর্তা সিরাজুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এর আগে ২৪ জানুয়ারি রাতে কোতোয়ালি থানা থেকে ৫০০ গজ দূরে মুন্সিপাড়া এলাকায় একই কায়দায় দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে হাত, পা ও মুখ বেঁধে ১৯ ভরি সোনার অলঙ্কার, নগদ সাত লাখ টাকা ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিকরা পৃথক মামলা করলেও এখনো লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি ডাকাতদেরও শনাক্ত করতে পারেনি।

Share Button

     এ জাতীয় আরো খবর