April 13, 2026, 8:57 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গোবিন্দগঞ্জে প্রতারণার অভিযোগে ইরানী দম্পতি আটক, কার জব্দ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

mostbet

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণার অভিযোগে জামান মারদি আমরুল্লা (৫১) ও মরিয়ম (৪০) নামের ইরানী দম্পতিকে আটক করেছে পুলিশ। এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জামান মারদি ইরানের কারাজ শহরে ও মরিমের একই দেশের হামেদান বলে জানা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে উপজেলার কোমরপুর বাজারে মোঃ রফিকুল ইসলাম নামের এক পেপার হাউসে ওই দম্পতি বাংলাদেশী ১হাজার টাকার নোট ভাংতি করতে যান। রফিকুলের কাছে ভাংতি টাকা না থাকায় সেখানে পুরাতন পেপার কিনতে আসা বগুড়া জেলার কাহালু উপজেলার বান্ধাই খাড়া গ্রামের ওসমান আলীর ছেলে জিয়াউর রহমানকে টাকা ভাংতি দিতে বলে রফিকুল। এসময় টাকা ভাংতি করেও দেয়া হয়। সে সময় জিয়াউর রহমানের কাছে থাকা ১লাখ টাকার বান্ডিল দেখতে চান ওই দম্পতি। বান্ডিলটি দেখার কথা বলে তারা বান্ডিল খুলে ৬০ হাজার টাকা নিয়ে অবশিষ্ট টাকা রফিকুলের দোকানে ফেলে রেখে তাদের ভাড়াকৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৬-৬৫২৭) নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কারটিকে ধাওয়া করা হয়। ধাওয়ার একপর্যায়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া তেলের পাম্পের নিকট কারটির চাকার হাওয়া চলে গেলে। জিয়াউর রহমান ও স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। কারটিও জব্দ করেন পুলিশ। এঘটনায় জিয়াউর রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি প্রাথমিক ভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানায় একটি প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্ততি চলছিল।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর