April 12, 2026, 8:18 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ফুলবাড়িতে একটি ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ও ভাড়াটিয়ার মধ্যে পজেশনের দখল নিয়ে দ্বন্দ ॥

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা:

mostbet


ফুলবাড়িতে একটি ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবসাকে কেন্দ্র করে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে পজেশন নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হলে ফুলবাড়ি থানা পুলিশ ভাড়াটিয়াকে বাদ দিয়ে বিনা কারণে মালিককে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে।
জানা যায়, ফুলবাড়ি উপজেলা শহরে যমুনা ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারী অনুমোদন নিয়ে ৩য় তলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করে স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম ডায়াগনষ্টিক সেন্টার হিসেবে ব্যবসা করে আসছিলেন। অবসরপ্রাপ্ত বিডিআর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বয়সের কারণে গত বছর জনৈক ডাঃ পরিচয়দানকারী পার্বতীপুর উপজেলার বালুপাড়া গ্রামের মোঃ নুর আলম চৌধুরীকে ৩ বছরের জন্য ভাড়া প্রদান করে। ভাড়াটিয়া নুর আলম ভাড়ার চুক্তিপত্রের নিয়মাবলী ভঙ্গ করে নিজেই বিল্ডিং এর পজেশন হস্তান্তরের জাল কাগজ তৈরি করে মালিককে ভাড়া দিতে অপরগতা প্রকাশ করে। পল্লী চিকিৎসক ভাড়াটিয়া নূর আলম বিভিন্ন লোকদের বলে বেড়ায় যে আমি মালিকের নির্মানকৃত বিল্ডংটি পজেশন ক্রয় করেছি।  কিন্তু সে পজেশন ক্রয়ের কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ফলে মালিক রফিকুল বিল্ডিংটি তার দখলে বুঝিয়ে নেয়। অপরদিকে ভাড়াটিয়া নুর আলম কিছু লোকদেরকে নিয়ে এসে ডায়াগনষ্টিক সেন্টারটি দখল করে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে ফুলবাড়ি থানা পুলিশের কাছে শরনাপন্ন হলে পুলিশ বিল্ডিংটি পুলিশি হেফজতে নিয়ে মুল মালিক রফিকুল ইসলামকে অন্যায় ও অমানবিক ভাবে বিনা কারনে ১দিন ১রাত থানায় আটক করে জেল হাজতে প্রেরণ করেন। ইতিপুর্বে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সমস্যা সমাধানের শালিস বসলে ভাড়াটিয়ার কাছে পজেশনের কাগজ চাওয়া হলে সে দেখাতে ব্যর্থ হয়। এতে প্রতিয়মান হয় যে সে একখানা ভুয়া কাগজ সৃষ্টি করে বিল্ডিংটি দখলে নেয়ার অপচেষ্টা করছেন।
এব্যাপারে মালিক রফিকুল ইসলাম আটকের বিষয়ে ফুলবাড়ি থানার ওসির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, দাঙ্গা হাঙ্গামা করতে পারে বিধায় তাকে ১৫১ কাঃবিঃ ধারায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। ফুলবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও দিনাজপুর পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে বিষয়টি দেখবেন বলে জানান।
স্থানীয় সচেতন জনগণ ব্যাপারটি সুরাহ করে মুল মালিক মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিডিআর আলহাজ্ব রফিকুল ইসলামকে ডায়াগন্িকষ্ট ব্যবসা কেন্দ্র বিল্ডিংটি ফুলবাড়ি থানা পুলিশকে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিতে দিনাজপুর পুলিশ সুপারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, ফুলবাড়ি থানা পুলিশ বিল্ডিংটি ডাঃ পরিচয়দানকারী নুর আলমকে গত ১৪ই ফেব্রুয়ারী  বুধবার ডায়াগনষ্টিক সেন্টারটি হস্তান্তর করেন এবং মালিকের বিরুদ্ধে ডায়গনষ্টিক সেন্টারের মালামাল চুরির অভিযোগে মিথ্যা মামলা করার পায়তারা চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর