April 4, 2026, 10:25 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

খালেদা জিয়ার সঙ্গে করা অন্যায়ের জবাব দিবে জনগন

অনলাইন ডেস্কঃ

mostbet

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলী আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্জন কারাগারে পাঠিয়ে দেশের মানুষকে বেইজ্জতি করেছে সরকার। খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে সেটি তার জন্য নয়। তার সঙ্গে যে অন্যায় করা হয়েছে এর জবাব দেশের মানুষ একদিন দিবে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলী আহমেদ বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেত্রী, সাবেক রাষ্ট্র ও সেনাপ্রধানের স্ত্রী। তাকে সাজা দিয়ে নির্জন কারাগারে না পাঠিয়ে তার বাসভবনকে সাব-জেল করা যেত। কিন্তু সরকার তা না করে তাকে পুরান ঢাকার একটি নির্জন কারাগারে পাঠিয়েছে। এর মাধ্যমে সরকার গোটা দেশের মানুষকে অপমান করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর