সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌরসভার শহীদগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- শহিদগঞ্জ মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল মতিন (৩৫) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে মো. সবুজ (৩১)।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, ঢাকা থেকে ইয়াবার একটি বড় চালান সিরাজগঞ্জের আব্দুল মতিনের কাছে আসে। যা তিনি ঈশ্বরদী ও রাজশাহীতে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শুক্রবার ভোরে আব্দুল মতিনের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন ও সবুজকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।