April 14, 2026, 7:21 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

উল্লাপাড়ায় হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন,খালাস তিন আসামি

আব্দুল্লাহ আল শামীম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবক আশরাফ আলী (২০) হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হত্যার পর আলামত গোপন করার দায়ে একই আসামিদের আরও তিন বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার চার্জশিটভুক্ত তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে লাভু প্রামাণিক (২৮) ও একই গ্রামের আনোয়ার মোল্লার ছেলে আবু সাঈদ (২৭)। আসামিরা পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. শামছুল আলম প্রাইভেট ডিটেকটিভ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৭ সালের ১৪ নভেম্বর দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার চর ঘাটিনা ফুলজোড় নদীর ঘাটের কাছে আশরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ শুনানি শেষে বিচারক মঙ্গলবার বিকেলে দু’আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড, আলামত গোপন করায় আরও তিন বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেন।

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর