মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ
আধ্যাত্মিক জগতের রাহবার, বরেণ্য আলেম পীরেকামেল হযরত মাওলানা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.)-এর প্রতিষ্ঠিত মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, বরুণা মাদরাসার ছালানা ইজলাস (বার্ষিক ইসলামি মহাসম্মেলন) ১৬ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনে উদ্বোধন করবেন বরুণার বর্তমান পীর, আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, বরুণা মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী। সম্মেলনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলের হাইল হাওর প্রান্তরে উৎসব ও আল্লাহ্ আল্লাহ্ ধ্বনিতে মুখরিত আলাদা আমেজ বিরাজকরে। প্রতি বছর বরুণা রাস্তার মুখ ও ভৈরববাজার থেকে পায়ে হেটে মুসল্লরিা বরুণা অভিমুখে দিয়ে সম্মেলনস্থলে পৌছেন। সম্মেলনে দেশ-বিদেশের অর্ধশতাধিক প্রখ্যাত আলেম ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করবেন। আজ ১৫ ফেব্রুয়ারি থেকেই মুসল্লিদের ঢল নামতে শুরু হয় মাদরাসা মাঠে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন