April 14, 2026, 7:23 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ফরিদপুরে র‍্যাবের অভিজানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধিঃ

mostbet

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ আটক করেছে র‌্যাব।
বুধবার রাতে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার বোতল যৌন উত্তেজক ঔষধ ও তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক করে। এসময় একজনকে আটক করা হয়। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের উপ অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে বোয়ালমারীর সাতৈর বাজারের মসজিদ সংলগ্ন গেট ও কামারগ্রামে অভিযান চালানো হয়। এসময় কামার গ্রামের বিভুতি সাহার বাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত ৩ হাজার কেজি পলিথিন ও ২ হাজার বোতল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মোঃ আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে।
আটককৃত ব্যক্তিকে পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ভুমি মোঃ আনিসুজ্জামান বাংলাদেশ পরিবশে সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ৬(ক) ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন এবং যৌন উত্তেজক ওষুধ সমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মাকর্তা এর উপস্থিতিতে ধ্বংস করা হয়। পরবর্তীতে আসামি আনিসুর রহমানকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর