March 23, 2026, 11:51 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কালকিনিতে বিনামূল্যে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।

কায়কোবাদ শামীম মাদারীপুর থেকে
‘মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই শ্লোগানে কালকিনিতে নববর্ষের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে নতুন বই তুলে দেন সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।
১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসময়ে বই প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা হামিদুল হক, প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন ঢালী, গোলাম কিবরিয়াসহ কালকিনি উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার বৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলায় ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক লাখ শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর