April 14, 2026, 8:29 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পঞ্চগড়ে এক মামলায় অহেতুক নাম সংযুক্ত করায় এস,আই এর বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ পত্র দাখিল

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

mostbet

জেসিও নং ৮১৭০ সুবেদার মো: খাইরুল আলম ৫৬ বডারর্গাড ব্যাটলিয়ান সি কোম্পানী বকশিগঞ্জ সীমান্ত ফাড়িতে গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম, পিতা- বসিরুল আলম, সাং- বকশি পাড়া, জিয়ারুল ইসলাম, পিতা- তোফাজ্জল হোসেন, সাং- হাকিমপুর, উভয়ের থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় এর নিকট ভারতীয় বাই সাইকেল ও অন্যান্য মালামাল প্রাপ্ত হয়ে উক্ত আসামী সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে বোদা থানায় গত ১/০২/২০১৭ইং তারিখে এজাহার দায়ের করলে এই সংক্রান্ত বোদা থানার মামলা নং-১ তারিখ ১/২/২০১৭ইং ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/বি রুজু হয়। মামলা রুজুর পর এস আই আজিজুল হক উল্লেখিত মামলার তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হয়ে কাহারো দ্বারা প্ররোচিত হয়ে উৎকোষ  গ্রহন পূর্বক উক্ত মামলায় অন্যায়ভাবে অহেতুক নাম সংযুক্ত করে বোদা থানায় অভিযোগ পত্র দাখিল করেন। যাহার অভিযোগ পত্র নং ৫৩ তারিখ ১৯/৪/২০১৭ইং। সম্পূর্ন অন্যায়ভাবে মামলার অজ্ঞাত সারে নাম সংযুক্ত করে পলাতক আসামী হিসেবে অভিযোগ পত্র দাখিল করেছে। অভিযোগকারী মো: সোলেমান আলী, পিতা- সপিজ উদ্দিন, গ্রাম- ছলিয়া পাড়া, সেকেরহাট ডাকঘর- হাড়িভাষা, উপজেলা ও জেলা পঞ্চগড়। বর্তমানে অভিযোগকারী পঞ্চগড় চিনিকলে পিসি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সরাষ্ট্র মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট/কর্তৃপক্ষের নিকট ন্যায় বিচারের ¯^ার্থে উল্লেখিত মামলার পূরনায় তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ ফেব্রুয়ারি, ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর