March 30, 2026, 3:49 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বিজয় দিবসে হিলিতে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি::
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি হাকিমপুরে হরেক রকমের পণ্য নিয়ে দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১৬ ডিসেম্বর) হাকিমপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা নারী উদ্যোক্তা ফোরামের যৌথ উদ্যোগে দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল ১০ টায় ফিতা ও কেক কেটে মেলার উদ্ভোধন করেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও ইউএনও মোহাম্মদ নুর-এ আলম। এ সময় জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ওসি আবু সায়েম মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

মেলায় নারী উদ্যোক্তারা শিশু ও নারীদের জন্য হাতের তৈরি বিভিন্ন পোশাক, শীতের নানান প্রকারের পিঠাসহ বিভিন্ন খাবার ও  প্রসাধনী সামগ্রীর ২৪ টি স্টল বসেন। মেলায় উপচেপড়া ভিড় ছিলো দশনার্থীদের।

Share Button

     এ জাতীয় আরো খবর