April 14, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বাবা না পারলেও মেয়ে ঠিকই মাঠ মাতিয়েছে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:

mostbet

চোটের কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গতকাল সোমবার মিরপুরে অনুশীলন করতে পারেননি। তবে বাবা না পারলেও মেয়ে অ্যালাইনা হাসান অব্রি ঠিকই মাঠ মাতিয়েছে। ছোট্ট পায়ে পুরো মাঠজুড়ে ফুটবল আর ক্রিকেট বল নিয়ে ছুটোছুটি করতে দেখা গেছে তাকে।সোমবার মিরপুরে বাবার সতীর্থদের সঙ্গে ফুটবল খেলেছে দুই বছর বয়সী অব্রি। এ সময় নানা রকম ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয় সাকিবের মেয়ে।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে একাদশে থাকতে পারবেন না অধিনায়ক সাকিব আল হাসান। তবে মাঠে না নামতে পারলেও মেয়েকে নিয়ে অনুশীলনে হাজির হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানেই রিয়াদদের সঙ্গে ‘হোম অফ গ্রাউন্ডে’ নানা রকম খুনসুঁটিতে মেতেছিল অব্রি।

২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান এবং উম্মে আহমদে শিশির। বিয়ের তিন বছর পর ২০১৫ সালের ৯ ডিসেম্বর জন্ম হয় অব্রির।সুপারস্টার বাবা সাকিবের মত অব্রিও ইতিমধ্যে খুব জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মা দুজনই নানা রকম ভঙ্গিতে মেয়ের ছবি নিয়মিত শেয়ার করেন।উল্লেখ্য, চোটের কারণে টি-টোয়েন্টিতেও থাকতে পারবেন না অধিনায়ক সাকিব আল হাসান।

তার পরিবর্তে মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।

Share Button

     এ জাতীয় আরো খবর