April 15, 2026, 7:07 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আদালতের আদেশ অমান্য করে শাহজাদপুরে বিয়ে রেজিস্ট্রেশন

আব্দুল্লাহ আল শামীম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কাজি এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পোতাজিয়া ইউনিয়নের কাজির বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে বিয়ে রেজিস্ট্রেশন করার অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের কাজি জাহাঙ্গির আলম গত বছরের ৫ ডিসেম্বর পোতাজিয়া ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কাজি মতিউর রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন করলে আদালত ছয় মাসের স্থগিতাদেশ দেন। ওই আদেশনামা গত ৩ জানুয়ারি কাজি মতিউর রহমান নিজ স্বাক্ষরে গ্রহণ করার পরও পোতাজিয়া ইউনিয়নের সকল বিয়ে ও তালাক রেজিস্ট্রি করছেন।

এ বিষয়ে গাড়াদহ ইউনিয়নের কাজি জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিয়ে রেজিস্ট্রার কাজি জালাল উদ্দিন মারা যাওয়ার পর পদটি শূন্য হওয়ায় আলী আকবরকে দায়িত্ব দেওয়া হয়। আলী আকবরের বিরুদ্ধে মৃত কাজি জালাল উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম মামলা করলে পদটি পুনরায় শূন্য হলে মন্ত্রণালয় থেকে আমাকে (কাজি জাহাঙ্গীর আলম) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার আমাকে বাদ দিয়ে অবৈধভাবে কাজী মতিউর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেন। পরে উচ্চ আদালতে রিট পিটিশন করায় আদালত মতিউর রহমানকে বিয়ে রেজিস্ট্রি করা থেকে ছয় মাসের স্থগিতাদেশ দেওয়া হয়।

রূপবাটি ইউনিয়নের কাজি মতিউর রহমান বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ আমি পেয়েছি। আমাকে জেলা রেজিস্ট্রার দায়িত্ব দিয়েছেন। তিনি নিষেধাজ্ঞা দিলে বিয়ে রেজিস্ট্রেশন বন্ধ করে দেব।

সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার জসিম উদ্দিন ভুইয়া জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যাকে দায়িত্ব দেবেন তিনিই কাজির দায়িত্ব পালন করবেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর