March 24, 2026, 4:31 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুর গুড হেলথ হসপিটালে হাতের টিউমার অপারেশনে এক যুবকের মৃত্যু

রুস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
রংপুর মহানগরীর ধাপ এলাকায় গুড হেলথ হসপিটাল নামের এক বেসরকারি ক্লিনিকে হাতের টিউমার অপারেশন করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো
সাঈদ নামের এক যুবককে। সাঈদের এই মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের মাতম। মুহূর্তেই এলাকাবাসী ও তার আত্মীয় স্বজনরা গুড হেলথ
হসপিটালের সামনে বিক্ষোভ করতে থাকে সাঈদ এর মৃত্যুর জন্য দায়ী সার্জন ডাক্তার আজাদুর রহমান আজাদ (অর্থপেডিক) ও এ্যনেসথিয়া ডাক্তার আকরাম
হাবিব চৌধুরীর শাস্তির দাবিতে। এলাকাবাসী ও মৃত সাঈদ এর স্বজনদের অভিযোগ অর্থপেডিক সার্জন ডা: আজাদুর রহমান আজাদ ও এ্নেসথেসিয়া ডা:
আকমল হাবিব চৌধুরী এই মৃত্যুর জন্য দায়ী।
ক্লিনিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রংপুর মহানগরীর আলমনগর এনআরসি ক্যাম্পের ইসরাফিল হোসেনের ছেলে মো: সাঈদ মিয়া (৩৫) গত ১৭/০৯/২২
বিকালে বাম হাতের টিউমার অপারেশনের জন্যে গুড হেলথ হসপিটালে ভর্তি হয়। ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশনের জন্য অর্থোপেডিক সার্জন ডা: আজাদুর রহমান
আজাদকে অনকলে ডেকে এনে অপারেশন থিয়েটারে সাঈদকে নিয়ে সেখানে অপারেশনের জন্য এ্যানেসথেসিয়া ডা: আকমল হাবিব চৌধুরী তাকে অজ্ঞানের জন্য
ইনজেকশন পুষ করেন। তারপর থেকেই রোগী সাঈদ এর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাঈদ মৃত্যু বরণ করে।
এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ১৮ /০৯/২০২২ রাত ৮ থেকে ১টা পর্যন্ত গুড হেলথ হসপিটালের সামনে রোগীর আত্নীয় স্বজন ও স্হানীয় লোকজনসহ প্রায় ২০০
জনলোক জমায়েত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষসহ ডা: আজাদুর রহমান (অর্থোসার্জারী) ও এনেসথেসিয়া ডা: আকমল হাবিব চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা
গ্রহণের দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ প্রদর্শন করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আরপিএমপির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ঘটনা স্থলে এসে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রায় ৬ ঘন্টা পর ক্ষতিপূরণ
হিসেবে একটি অটোরিকশা দেয়ার প্রতিশ্রুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Share Button

     এ জাতীয় আরো খবর