March 23, 2026, 2:15 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস

অনলাইন ডেস্ক:-

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়াতে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত ফাইলে অনুমোদন দেয়া হয়। এখন কেবল আনুষ্ঠানিকতা শেষ করে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার দুপুরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আইনমন্ত্রী আনিসুল হক টেলিফোনে সাংবাদিকদের এটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শর্ত অনুসারে তিনি বিদেশে যেতে পারবেন না। দেশে থেকেই চিকিৎসা নিতে হবে।এছাড়া, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নিতেও নির্দেশনা জারি রয়েছে।

আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, সেটির ওপর মতামত নিতে আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর মতামত নেয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

আরও পড়ুন: রাজধানীর বনানীতে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগের সংঘর্ষ

এর আগে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে গত ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন বিএনপি প্রধানের ছোট ভাই শামীম ইস্কান্দার। সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও চাওয়া হয়েছে চিঠিতে।

দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীকে করোনা মহামারির মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেয়া হয়েছিল। এরপর ৫ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর