March 30, 2026, 6:27 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

চিরিরবন্দরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে নেমে দুই ব্যাক্তির মৃত্যু।

আমজাদ হোসেন,পার্বতীপুর প্রতিনিধি||-
(৭সেপ্টেম্বর) বুধবার দিনাপুরের চিরিরবন্দর  উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় তালতলা পাড়ায় সকাল ৯ টায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায় , তালতলাপাড়ার আমেরিকা প্রবাসী মোঃ মিলনের পাকা বাড়ির নির্মাণকাজ চলাকালিন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ছাদ ঢালাইয়ের বাস কাঠ খোলার জন্য আলতাফ হোসেন নামে এক মিস্ত্রি ট্যাঙ্কে নামেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে আর উঠেনি এই অবস্হা দেখে
মামুদ ও সাইদুর নামক দুই ভ্যানচালক সেপ্টি ট্যান্কের ভিতরে প্রবেশ করলে তারাও বের হতে দেরি হলে উপস্হিত স্থানীয় ব্যাক্তিরা ট্যাঙ্কের একটি স্লাব ভেঙে মামুদ ও সাইদুরকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং মিস্ত্রী আলতাফকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ(রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ  জানান, মরদেহ দুটি এখনো ঘটনাস্থলেই আছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর