March 17, 2026, 7:43 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

যশোরে গলা কাটা নারীর লাশ উদ্ধার

ইয়ানূর রহমান : যশোর শহরের আশ্রম মোড়ে রওশনারা রশনি (৫২) নামে এক নারীকে
গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৭টার দিকে ঘরের তালা
ভেঙ্গে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত রশনি ওই এলাকার মৃত- মোস্তাফিজুর
রহমানের স্ত্রী বলে জানাগেছে।তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে
তা উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিহত রোশনি আশ্রম মোড় এলাকার বাসিন্দা সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত
মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে
আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তার সাথে এলাকার মানুষের খুব একটা
যোগাযোগ ছিল না। আজ সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি নাতনিদের সাথে
কথা বলেছেন। বিকেলে তার মা ওই বাড়িতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে
পান। ফোন করলেও সেটি বন্ধ পান। এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র
এলোমেলো দেখতে পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে
আনেন এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স
খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনির গলা কাটা লাশ উদ্ধার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নিহতের আত্মীয়-স্বজনের
সাথে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে জীবিত দেখেছেন। দুপুর থেকে
সন্ধ্যার মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার সাথে
জড়িতদের সনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা
প্রক্রিয়াধীন।

Share Button

     এ জাতীয় আরো খবর