March 23, 2026, 8:18 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দেশকে আবার জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নবিরোধীরা দেশকে আবারো জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে, জনগণকে সতর্ক থাকতে হবে। নির্বাচন এলেই দেশে নানান ষড়যন্ত্র হয় বলেও মন্তব্য করেন তিনি। 

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের ২২জন নেতাকর্মী। রবিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে তিন বছর পর সরাসরি উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্মরণ সভায় সেই দু:সহ ঘটনার স্মৃতিচারণ করে এসব কথা  বলেন, প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট আজ

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞ বিশ্বের ইতিহাসে বিরল। বিএনপি- জামায়াত জোট সরকার জড়িত না থাকলে এ ধরণের হামলা সম্ভব হতো না। গ্রেনেড হামলায় তৎকালীন সরকার সরাসরি জড়িত ছিলো।

অভিযোগ করেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় পঁচাত্তরের খুনিদেরও মদদ ছিলো।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন আসলে দেশে নানান ষড়যন্ত্র হয়, তা এখনো অব্যাহত। উন্নয়নবিরোধীদের বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর