March 24, 2026, 2:58 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী‌র জন্য আম পা‌ঠাল পা‌কিস্তান

পা‌কিস্তা‌নের প্রেসিডেন্ট ড. আরিফ আলভী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন‌্য আম উপহার পা‌ঠি‌য়ে‌ছেন

বুধবার (১০ আগস্ট) ঢাকাস্থ পা‌কিস্তান হাইক‌মিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌ক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

এতে বলা হয়, প্রতি বছর পাকিস্তান বন্ধুত্বপূর্ণ দেশের স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশ্ববিখ্যাত পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠায়।

এই ঐতিহ্যের ধারাবাহিকতায়, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠিয়েছেন।

এর আগে, গত ৩ জুলাই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে এক টন আম পাঠানো হয়।

পাঠানো আম ৪ জুলাই ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে। এরপর আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে দেয়া হয়।

গত বছরও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share Button

     এ জাতীয় আরো খবর