March 30, 2026, 11:28 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

মানুষের বলার অধিকার সীমিত হয়ে পড়েছে: জিএম কাদের

নিজ্বস প্রতিনিধিঃ

সরকা‌রের ক‌ঠোর সমা‌লোচনা ক‌রে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে রাজনীতি নেই। দেশে রাজনীতি করার পরিবেশ সীমিত হয়ে গেছে। মানুষের কথা বলার অধিকার সীমিত হয়ে পড়েছে। এটা গণতান্ত্রিক চর্চার জন্য বড় ধরনের হুমকি। আমরা মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার জন্য কাজ করছি।

বুধবার (৩ আগস্ট) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের সাবেক নেতাদের সাথে এক সভায় তিনি একথা বলেন।

জিএম কা‌দের ব‌লেন, নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অধিকার ছিনতাই হয়ে গেছে। আমরা মানুষের সব অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবো। আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোতা, দেলোয়ার হোসেন খান মিলন, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামীম আহমেদ রাজীব, এ.কে.এম. সাজ্জাদ পারভেজ, রেজাউর রাজী স্বপন চৌধুরী, রাকিব খান।

Share Button

     এ জাতীয় আরো খবর